1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জ পৌর যুব জমিয়তের ২১ সদস্যের কমিটি গঠন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ পৌরসভায় জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন যুব জমিয়তের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ এশা জকিগঞ্জ উপজেলা জমিয়তের কার্যালয়ে এই অধিবেশন সম্পন্ন হয়।
অধিবেশনে মাওলানা হুসাইন আহমদ-কে সভাপতি ও হাবিবুর রহমান-কে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ সাদিকুর রহমান সাদী-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, যুব জমিয়ত জকিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু হুজায়ফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী ও সহ-সভাপতি মাওলানা আবু তাহের মিসবাহ, সহ পৌর এলাকার স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ।
অধিবেশনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঈমানি আন্দোলন-আকাবির আসলাফের রেখে যাওয়া এই ঐতিহ্য রক্ষায় নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
কাউন্সিলে পৌর এলাকার এক তরুণ জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় সংগঠনে যোগদান করেন। সভা শেষে দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধের সংরক্ষণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট