1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জ প্রেসক্লাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুজ্জামান জামানের মতবিনিময়

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন জকিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জি.এস. রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. নুরুজ্জামান জামান। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ৪ ঘটিকায় জকিগঞ্জ প্রেসক্লাব হলরুমে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালাম চৌধুরী পানু’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে অধ্যাপক নুরুজ্জামান জামান বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয়তাবাদী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে নিয়ে যেতে এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই হবে আমার লক্ষ্য।
অধ্যাপক জামান জানান, ছাত্র জীবন থেকেই তাঁর রাজনীতিতে পদার্পণ। ১৯৯১ সালে তিনি শাবিপ্রবির শাকসু’র জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এবং পরবর্তীতে ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সিলেট-৫ আসনকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আসনে পরিণত করতে চান। জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন- মো. আব্দুল্লাহ, মস্তাক আহমদ ফয়সল, মাওলানা আব্দুস শহীদ, রফিক আহমদ ও বশির আহমদ,
জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কেএম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সম্পাদক রিপন আহমদ, সদস্য মো. ইউনুছ আলী, ওমর ফারুক ও আবু বক্কর ফয়সল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট