1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

দেশের প্রতি রেমিট্যান্স যোদ্ধাদের এই অবদান তুলনা হয়না—মাওলানা মুখলিছুর রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ প্রবাসীদের সামাজিক সংগঠন মাজলিসুল ইত্তিহাদ জকিগঞ্জের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মুখলিছুর রহমান বলেছেন,’আল-কোরআনের বসন্তকাল রমজান উপলক্ষে জকিগঞ্জের কুরআন শিক্ষা কেন্দ্র গুলোতে আর্থিক সহযোগীতা প্রদান করে প্রবাসীরা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রবাসে থেকেও দেশমাতৃকার তরে রেমিট্যান্স যোদ্ধাদের এই অবদানের কোন তুলনা হয়না। তাদের ঘাম ঝরানো অর্থ দেশের উন্নয়ন সূচকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’
তিনি বলেন,’ মাজলিসুল ইত্তিহাদ শুধুমাত্র কোরআন শিক্ষা ক্ষেত্রে সহযোগীতা করে ক্ষান্ত হয়নি, এবারের রমজানে জকিগঞ্জের বিভিন্ন স্থানে রোজাদারদেরকে ইফতার করানোর জন্যও বাস্তব কর্মসূচী পালন করেছে। বিগত করোনা দুর্যোগে কোভিড-১৯ আক্রান্তদেরকে অক্সিজেন সেবা প্রদান ও ঈদুল ফিতরে ঈদ উপহার বিতরণ করে সবার নজর কেড়েছে।’ তিনি দেশের বিভিন্ন খাতে সহযোগীতা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
তিনি বুধবার (২৭শে এপ্রিল) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ শহরের মজলিস কার্যালয়ে মাজলিসুল ইত্তিহাদ কর্তৃক আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক জকিগঞ্জ আউটলেটের ব্যবস্থাপক মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে ও মাজলিসুল ইত্তিহাদের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাওলানা আলাউদ্দিন তাপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা যুবায়ের আহমদ, হাফিজ আবু হানিফ, হাফিজ মাওলানা আবদুল কুদ্দুস ও মাওলানা কামাল আহমদ খান প্রমূখ।
অনুষ্ঠানে জকিগঞ্জের বিভিন্ন কুরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক ও কারী সাহেবানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অনুদান গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট