1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর

নববধূকে নিয়ে জকিগঞ্জ ফেরার পথে প্রাণ হারালেন মকসুদ!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

চট্টগ্রাম থেকে নববধূকে নিয়ে নিজের বাড়ি সিলেটের জকিগঞ্জ ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন মকসুদ আলম নামের এক যুবক।
বুধবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮ ঘটিকার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রামধা বাজার এলাকায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মকসুদ আলম (২৩) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন-এর তেরাপুর গ্রামের মৃত আইয়ব আলীর ছেলে।
জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের রামধা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে সিএনজি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মকসুদ আলম। এ সময় গাড়িতে থাকা মকসুদ আলমের নববিবাহিতা স্ত্রী ও সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পুলিশ মকসুদ আলমের লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে রাত সাড়ে ৯টায় জানাজা শেষে দাফন করা হয়। উদীয়মান এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট