1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  3. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

ফিলিস্তিনিদের উপর গণহত্যা কোন বিবেকবান মানুষ সহ্য করতে পারেনা–মাওলানা আব্দুল মালিক চৌধুরী

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, ফিলিস্তিনের নারী ও শিশুসহ নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা ও হত্যা খুবই ন্যাক্কারজনক। মাসের পর মাস ধরে একটানা হত্যাযজ্ঞ চলার পরেও বিশ্ব শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এই ধরনের নির্বিচারে গণহত্যা কোন বিবেকবান মানুষ সহ্য করতে পারেনা। অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় যুব জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউপি শাখার উদ্যোগে স্থানীয় শরিফগঞ্জ বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুব জমিয়ত বারঠাকুরী ইউনিয়ন শাখার সভাপতি এইচ এম সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা ক্বারী রফিকুল ইসলাম তাপাদার।
বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা (দক্ষিণ) জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক কাসেমী ও ৭নং বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হোসাইন, সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, শ্রমিক জমিয়ত নেতা রুহুল আমিন, ইউপি যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, সাবেক ছাত্র জমিয়ত নেতা কাজী মাওলানা ইমরান আহমদ, উপজেলা যুবদল নেতা আবুুল হোসেন, শরীফগঞ্জ বাজার কমিটির সভাপতি ফখরুল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শরীফগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় মঞ্চে এসে বারঠাকুরী ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদের মোনাজাতের মাধ্যম সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট