1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪%

ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমকে কেন্দ্র করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সেবা দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। তাই এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত উপজেলা সমাজসেবা অফিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের যাচাই বাছাই এবং তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় কোনো প্রকার প্রলোভনে পড়ে বা কারও দাবির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য জকিগঞ্জবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ফ্যামিলি কার্ডের আবেদন, তথ্য সংগ্রহ কিংবা যাচাই কার্যক্রমের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি। সম্পূর্ণ বিনামূল্যে এ কার্যক্রম পরিচালিত হবে। কেউ অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। তাই গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করে সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস বলেন, ফ্যামিলি কার্ড সেবাকে কেন্দ্র করে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। তাই কেউ যেন প্রতারণার শিকার না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট