1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলুর হার্টে রিং স্থাপন সম্পন্ন

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলুর হার্টে রিং স্থাপন করা হয়েছে।
গত বুধবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির একটি বেসরকারি ক্লিনিকে সফলভাবে এ চিকিৎসা কার্য সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি হৃদযন্ত্রে সমস্যার কারণে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। এখানকার চিকিৎসকরা তার হার্টে রিং লাগানো প্রয়োজন বলে জানিয়েছিলেন। বিএনপি নেতা পাপলু’র পরিবার যুক্তরাজ্যে বসবাস করায় সেখানে গিয়ে রিং লাগানোর সিদ্ধান্ত নেয়া হয় পারিবারিকভাবে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে চলে যান গেলে সেখানকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে হার্টের রিং লাগানো সম্পন্ন হয়।
এদিকে পাপলু’র সুস্থতা কামনায় যারা বিভিন্নভাবে খোজ খবর নিয়েছেন, দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, সিদ্দিকুর রহমান পাপলু একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সিলেট-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট