1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

মানবিক কাজের মাধ্যমে বর্ষপূর্তি পালন করেছে হৃদয়ে জকিগঞ্জ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত জামেয়া দারুল আজহার, দরগাবাহারপুর-এর একজন দরিদ্র মেধাবী ছাত্রের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়া-লেখার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে হৃদয়ে জকিগঞ্জ নামক একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে জামেয়া দারুল আজহার, দরগাবাহারপুর-এর
হলরুমে এমন একটি মানবিক কার্যক্রমের মাধ্যমে বর্ষপূর্তি পালন করেছে হৃদয়ে জকিগঞ্জ।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন
হৃদয়ে জকিগঞ্জ-এর সভাপতি শাহিদুর রহমান। হৃদয়ে জকিগঞ্জ-এর সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হৃদয়ে জকিগঞ্জ-এর সহ সভাপতি জাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আহমেদ আব্দুল কুদ্দুস, জামেয়া দারুল আজহার, দরগাবাহারপুর-এর প্রিন্সিপাল আব্দুল হামিদ জালাল, হৃদয়ে জকিগঞ্জ-এর সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমেদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান ও আইন বিষয়ক সম্পাদক আহমেদুল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে মানবিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ হৃদয়ে জকিগঞ্জ নামক সংগঠনকে সম্মাননা প্রদান করে জামেয়া দারুল আজহার, দরগাবাহারপুর।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ বুযুর্গ হাফেজ মোস্তাকিম আলী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট