1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তরুণ সংগঠক শিব্বির আহমদ। গত ১২ নভেম্বর এনসিপি-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং পরদিন ১৩ নভেম্বর ফরমটি জমা দেন। পরবর্তীতে তিনি দলের কেন্দ্রীয় দপ্তরে সাক্ষাৎ সম্পন্ন করেন। শিব্বির আহমদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য।
তিনি জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত মজলী গ্রামের মোঃ জহির উদ্দিনের সুযোগ্য সন্তান। এলাকায় একজন তরুণ সংগঠক হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর শিব্বির আহমদ তার নির্বাচনী পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, এনসিপি যদি আমাকে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেয়, তাহলে আমার প্রথম কাজ হবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় উন্নয়নে মনোনিবেশ করা। যেমন জকিগঞ্জ ও কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, চিকিৎসার উন্নয়ন করা, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা এবং জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।
তিনি দলীয় প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং একই সাথে স্থানীয় সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট