1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

হালাল উপার্জনের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব বাবুর বাজারে আত্মপ্রকাশ করেছে এতিছামনগর বিজনেস গ্রুপ। সোমবার (১ জুন) শেখ সেলিনা সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

হাফেজ আব্দুল্লাহ আল মাছুমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলতাফুর রহমান। শুরুতে আব্দুল্লাহ আল মাহমুদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মাও হুসাইন আহমদ।তিনি বলেন,সুদ ও অনৈতিক লেনদেনমুক্ত একটি ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি সদস্যদের মধ্যে সততা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশেও গুরুত্ব দেওয়া হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি, কুয়েত প্রবাসী মো. বিলাল উদ্দিন বলেন, সমাজে বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইসলামী মূল্যবোধ ও শরিয়াহসম্মত ব্যবসার মাধ্যমে একটি আদর্শ ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের সংকট অনেক তরুণকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় ইসলামী আদর্শভিত্তিক একটি ব্যবসায়িক সংগঠনের যাত্রা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা সংগঠনটির সফলতা কামনা করেন।

পরে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ এবং বাবুর বাজার এতিছামনগর জামে মসজিদের খতিব মাওলানা মো. এখলাছুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট