1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

কানাইঘাটের কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন সিলেট জেলা পরিষ‍দের প‍্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের পক্ষে তিনি ভবনটি শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি শরীফ উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য আ,স,ম সায়েম চৌধুরী ও হেলাল আহমদ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। যেসব ভবনে আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ব‍্যবস্থা করে দেয়ায় সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের প্রতি আমরা কৃতজ্ঞ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট