1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

চারটি কেন্দ্রে এবার অনুষ্ঠিত হচ্ছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সময়ের ব্যবধানে আলোড়ন সৃষ্টি করেছে সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটবাসীর কল্যাণে প্রতিষ্ঠিত “ফাহিম আল চৌধুরী ট্রাস্ট”। শুধু চিকিৎসা কিংবা মানবিক কাজে নয়, এবার শিক্ষা ক্ষেত্রে অতুলনীয় হয়ে উঠেছে। গত বছরে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট একটি মাত্র কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ করলেও এবার নিতে হচ্ছে ৪টি কেন্দ্রে। মাত্র এক বছরের ব্যবধানে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ঝুঁকে পড়েছেন। এবার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ছাড়াও শাহবাগ স্কুল এন্ড কলেজ, বারহাল কলেজ ও বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক কেন্দ্রে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ ও ২২ নভেম্বর-২০২৫ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী ও শিক্ষানুরাগী এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব শাব্বির আহমদের পরিচালনায় এ সভায় দুই উপজেলার প্রায় সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারী স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের প্রধানগণ সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মুহিউদ্দীন হায়দার, কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, জকিগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মাওলানা আব্দুছ সবুর, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সালাহ উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার কামরুজ্জামান, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম.মামুন, কানাইঘাট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন ও জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হালিম প্রমৃখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট