1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের আফতাব উদ্দিন-এর লাশ দেশে আসছে আজ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন-এর হাসিতলা গ্রামের মেড়ু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আফতাব উদ্দিন (৩৫)-এর লাশ আজ রবিবার (৬ মার্চ) দেশে আসছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আফতাব উদ্দিন-এর শশুর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুল ওয়াহিদ। তিনি জানান, আজ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় আফতাব উদ্দিন-এর লাশ ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবে। পরে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে করে জকিগঞ্জের হাসিতলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হবে। তার জানাজা রাতেই হাসিতলা গ্রামে অনুষ্ঠিত হবে। তবে জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।
জানা যায়, আফতাব উদ্দিন গত ১৪ ফেব্রুয়ারি রাতে সৌদি আরবস্থ নিজ কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় স্টোক করে মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট