1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ড. আহমদ আল কবির

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

জকিগঞ্জ উপজেলার প্রচীনতম দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দেশের খ্যাতনামা অর্থনীতিবীদ ড. আহমদ আল কবীর।
সম্প্রতি তাকে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি মনোনীত করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ মে) মাদ্রাসার অফিস কক্ষে গভর্ণিংবডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। গভর্ণিংবডির সভাপতি ড. আহমদ আল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহন করা হয়
এ সময় উপস্থিত ছিলেন গভর্ণিংবডির শিক্ষানুরাগী সদস্য ও সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শিহাবুর রহমান চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদ, গভর্ণিংবডির দাতা সদস্য ও ৯ নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, গভর্ণিংবডির সহ-সভাপতি মোঃ সফিকুল হক তাপাদার, শিক্ষানুরাগী সদস্য মোঃ এমাদ উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ খলিলুর রহমান, মোঃ মাহতাবুর রহমান খান, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা মোঃ আব্দুল হাকিম চৌধুরী ও মিসেস শাহানারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে গভর্ণিংবডির নতুন সভাপতি অর্থনীতিবীদ ড. আহমদ আল কবিরকে ফুলের তোড়া দিয়ে উপস্থিত সকলে স্বাগত জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট