1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

জকিগঞ্জের ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার গেইট উদ্বোধন

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপিঠ ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার প্রবেশদ্বারে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত গেইট শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ বেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা রিলন চৌধূরী ও সমাজসেবী শামীম আহমদ চৌধূরী প্রমূখ।
জানা যায়, সিলেট জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী’র আন্তরিক প্রচেষ্টায় জেলা পরিষদ-এর অর্থায়নে নতুন এ গেইট নির্মান করা হয়। নবনির্মিত গেইট শুভ উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট থেকে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট