1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জের উজিরপুরে জামিয়া উবায়দুল হক রাহ. মাদরাসা’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর উজিরপুর গ্রামে জামিয়া উবায়দুল হক রাহ. মাদরাসা নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় জামিয়া ভবনে এক দোয়া মাহফিল ও হিফজুল কুরআন-এর সবক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা সিলেট জেলার সেক্রেটারী ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ-এর ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান ও আল-উবায়েদ ফাউন্ডেশন-এর সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, জামিয়া উবায়দুল হক রাহ. মাদরাসা সভাপতি ইসহাক আলী, মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আলী আহমদ, ইউপি সদস্য আতাউর রহমান, আল-উবায়েদ ফাউন্ডেশনের সেক্রেটারি হিফজুর রহমান মাহফুজ, সহ অফিস সম্পাদক জুয়েল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম আহমদে, মোহাম্মদ মোতাহির আলী, মাদরাসা’র শিক্ষক হাফিজ আব্দুস শহীদ ও হাফিজ ইমদাদুল হক প্রমূখ।
এছাড়া এ অনুষ্ঠানে আলেম-ওলামা ও বিপূল পরিমাণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদীস আল্লামা উবায়দুল হক রাহ.-এর দোয়ার ফসল ও স্মৃতি স্মরণে তার নিজ গ্রাম উজিরপুরে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট