1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জের ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র সরকার দ্বিতীয়বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গত ডিসেম্বর মাসের কাজের মূল্যায়ন করে তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসাবে নির্বাচিত করেন। তিনি ছাড়াও ডিসেম্বর-২০২১ মাসের ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদের-কে শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়। এ সময় থানায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতিতে দ্রুত ব্যবস্থাগ্রহণ, ওয়ারেন্ট তামিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার, চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান, চোরাচালান প্রতিরোধ, সাধারণ জনগণের সার্বিক সেবাসহ সকল ক্যাটাগরী কার্যক্রম ও সাফল্য বিশ্লেষণ ও পর্যালোচনায় জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারকে সিলেট জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী।
এছাড়াও সিলেট জেলার অফিসার ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয়, থানার সংশ্লিষ্ট সকলের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। তিনি আরও বলেন সম্মাননা পাওয়া মানেই দায়িত্ব আরো বেড়ে যাওয়া। আমি চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যেন আরও যথাযথভাবে সততার সহিত পালন করতে পারি। পুলিশ সুপার স্যারের এ পুরস্কার আগামী দিনে আমাকে আরো বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট