1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি ও বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্কাউটস-এর সিনিয়র সহ সভাপতি কবি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ফুরুক, সাংবাদিক রহমত আলী হেলালী, শিক্ষক বিমল দেবরায়, শিক্ষানুরাগী হাফিজ ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, পল্লী চিকিৎসক সুকেশ দাস, হাকিম মোঃ আব্দুল বারী, অভিভাবক বজলুর রহমান ও শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ২০২২ সালের সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। একই সাথে বিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করায় প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট