1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

জকিগঞ্জ কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর গ্রামের পার্শ্ববর্তী কুরিয়ারবন্দ নামক ডহরে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ইছু মিয়া’র ছেলে।
জানা যায়, পেশায় মৎসশিকারী দেলোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনজন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। পরে তিনি মাছ ধরতে নৌকা থেকে অক্সিজেনসহ নদীতে নেমে ডুব দেন। দীর্ঘ সময় তিনি পানির নীচে তিনি অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে হতভাগা দেলোয়ার হোসেন লাশ হয়ে ৫০কেজি ওজনের জীবিত মাছ নিয়ে সঙ্গীদের কাছে ফিরেন।
ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করে বিকাল ৪ টার দিকে লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে নিহত যুককের ছোট বোন আমিনা বেগম জানান, তাঁর ভাই কানাডা যাওয়ার জন্য গতকাল ফিঙ্গার দিয়ে এসেছেন। আজ তিনি কুশিয়ারা নদীতে মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরলেন নিহতের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং দুইটি অবুঝ বাচ্চা রয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট