1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের জিয়াপুরে যুবকের রহস্যজনক মৃত্যু: পাশে মিললো চিরকুট!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

জকিগঞ্জে আব্দুল হাই ছালেক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত জিয়াপুর গ্রামের ফারুক আহমদের ছেলে এবং দুই সন্তানের জনক।
শনিবার (১৮ মে) সকালে বাড়ির পাশে তার লাশ দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ছালেক মিয়া বাজার থেকে ২ মেয়ের জন্য নতুন জামা, ফল ও সঙ্গে কাফনের কাপড় নিয়ে রাতে বাড়ি ফিরেন। মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে নতুন জামা পরিয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে আর রাতে ঘরে ফিরেননি। পরে শনিবার সকালে তার রক্তাক্ত লাশ পাওয়া যায় বাড়ির পাশে।
এলাকাবাসী জানান, লাশের পাশে একটি পানির বোতল এবং বিষাক্ত কীটনাশক পড়েছিলো। এছাড়াও মৃতদেহের পাশে পড়ে থাকা একটি চিরকুটে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের ইচ্ছাতেই আমি আত্মহত্যা করেছি’। ওই চিরকুটে বাবাকে উদ্দেশ্য করে লিখেন- ‘বাবা, আমার বকরি গুলো বিক্রি করে আমার স্ত্রীর মোহরানা পরিশোধ করবেন। আর আমার মেয়েগুলোকে দেখে রাখবেন।’ এলাকাবাসী আরও জানান, কিছুদিন ধরে ছালেক মিয়ার দাম্পত্য কলহ চলছিলো। এর জের ধরেই ছালেক আত্মহত্যা করতে পারেন এমন ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত বিষয় জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট