1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী

জকিগঞ্জের বালাউট চৌধুরী বাড়িতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৫নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী বালাউট চৌধুরী বাড়িতে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে এলাকার প্রায় ৩’শত গরীব-অসহায় চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান করা হয়।
এছাড়াও জটিল চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও যাতায়াতের সার্বিক ব্যয় বহন করেন আয়োজকরা।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা দেওয়ান হুযায়ফা হুসাইন চৌধুরী-এর ব‍্যবস্থাপনায় ও সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতালের আয়োজনে অত‍্যান্ত সুশৃঙ্খলভাবে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকার চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে ব‍্যবস্থাপত্র প্রদান করেন। তন্মধ্যে প্রায় ২’শ ৫০ জনকে তাৎক্ষণিক ফ্রি ঔষধ ও শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চশমা প্রদান করা হয়। এছাড়াও বেশ কয়েকজন চক্ষু রোগীকে অপারেশনের জন্য দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা দেওয়ান হুযায়ফা হুসাইন চৌধুরী’র মাধ্যমে জালালাবাদ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
ফ্রি চক্ষু শিবির চলাকালীন চিকিৎসা কর্যক্রম পরিদর্শনে আসেন সিলেট দরগাহ দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের মুতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান জঙ্গি, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, সমাজসেবী আব্দুল মুনাঈম চৌধুরী ও এমদাদ হোসেন চৌধুরী জাবেদ সহ এলাকার গণমান‍্য ব‍্যাক্তিবর্গ।
জানা যায়, জকিগঞ্জের বালাউট চৌধুরী বাড়ি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাড়ি। শতবছরের ঐতিহ্যের ধারক বাহক এ বাড়ির পূর্ব পুরুষরা যুগে যুগে এলাকার গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় ফ্রি চক্ষু শিবিরের ব্যবস্থা করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা দেওয়ান হুযায়ফা হুসাইন চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট