1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

জকিগঞ্জের মুমিনপুর মসজিদ রক্ষার আহবান মহল্লাবাসীর

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

জকিগঞ্জ উপজেলার মুমিনপুর পূর্ব মহল্লাহ জামে মসজিদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মহল্লাবাসী।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ প্রেসক্লাবে মহল্লাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন দাবী করেন, প্রায় অর্ধশত বছরের পুরাতন এ মসজিদটি একটি প্রভাবশালী মহলের বাংলাঘরের সামনে থাকায় তারা মসজিদটি ভেঙ্গে দখলের পায়তারা করে আসছে। মসজিদের নামে রেকর্ডভূক্ত ৬শতক মূল্যবান ভূমির মধ্যে ইতিমধ্যেই তারা অধিকাংশ ভূমি দখল করে নিয়েছে। পূণনির্মাণের নামে প্রভাবশালী মহল মসজিদটির জোরপূর্বক ভেঙ্গে ফেলে। মহল্লাবাসী জায়গাটি বেদখল হওয়ায় আশংকায় অস্থায়ী ঘর নির্মাণ করে নামাজ আদায় করে আসছে। এ নিয়ে বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল মহল্লাবাসীর উপর প্রভাশালী মহলটি হামলা করে স্কুল শিক্ষক, ব্যাংকারসহ ৪জনকে কুপিয়ে জখম করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। মহল্লাবাসী সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও সমাজের সকল মহলের কাছে ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুমিনপুর গ্রামের আব্দুল মালিক, খলিলুর রহমান, আব্দুস সালাম, নাসির উদ্দিন, বুরহান উদ্দিন, বাহার উদ্দিন, শাসসুল হক, আব্দুস ছামাদ, জয়নাল আবেদীন, আবিদ আলী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট