1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে আল-ইসলাহ’র সম্মেলন সফলের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

জকিগঞ্জ আনজুমানে আল-ইসলাহ’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন আজ ১০ মার্চ রোববার সকাল ১০ টার সময় ইখওয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার লক্ষে শনিবার (৯ মার্চ) বিকাল ২টার সময় জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা তালামীযের সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীন ও জামাল আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট