1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জে আল ইহসান ফাউন্ডেশন-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

.জকিগঞ্জে আল ইহসান ফাউন্ডেশন-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মুখলিছুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল ফাত্তাহ, জেনারেল সেক্রেটারি পদে মোঃ আব্দুল কুদ্দুস, ট্রেজারার পদে মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি পদে মোঃ জাকির হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক পদে বজলুর রহমান মিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়নাল আবেদীন খান ও শিক্ষা সম্পাদক পদে মোঃ আব্দুস ছবুর তাপাদার নির্বাচিত হন।
নির্বাচন পূর্ববর্তী দায়িত্বে ছিলেন
এডহক কমিটির সদস্য জিল্লুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী ও জাফরুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডা. ওয়াজেদ আলী, নির্বাচন কমিশনার ছিলেন মাওলানা মুশাহীদ আহমদ কামালী ও জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম।
নির্বাচন পরিদর্শন শেষে আল ইহসান ফাউন্ডেশন-এর পরিচালক ও আগত অতিথিবৃন্দদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. ফয়সাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,
বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, আল ইহসান ফাউন্ডেশনের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল গনী ও সাংবাদিক এনামুল হক মুন্না প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট