1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে ওসি’র নেতৃত্বে ৩৮০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা সহ ১ জন আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা সহ একজনকে আটক করা হয়েছে। আটক রুবেল আহমদ (৩০) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের উত্তর লোহারমহল গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।
রোববার (২৫ আগস্ট) ভোর রাতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইনের দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক রুবেল-এর নিজ বসতঘর থেকে তা উদ্ধার করেন।
অভিযানে অংশ নেন জকিগঞ্জ থানার এসআই সুশান্ত রায়, এএসআই রেজওয়ান আলী ও এএসআই
কবির হোসেন সহ একদল পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, মাদক উদ্ধারের বিষয়ে সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং সিলেট জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের কড়া দিকনির্দেশনা রয়েছে। বিধায় জকিগঞ্জ থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান চলমান থাকবে। মাদক উদ্ধারে তিনি জকিগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, গত ২১ আগস্ট সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন জকিগঞ্জ সফরে এসে মাদক নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জকিগঞ্জের একটি সামাজিক সম্প্রীতি সমাবেশে সিলেটের এই শীর্ষ দুই পুলিশ কর্মকর্তা মাদক নির্মূলে জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট