1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ পৌরসভা জামায়াতের যুব বিভাগের কমিটি পুনর্গঠন জকিগঞ্জে এলপিজি গ্যাস পাম্পের রমরমা অবৈধ ব্যবসা: নিরাপত্তা ঝুঁকি থাকলেও নেই দৃশ্যমান পদক্ষেপ জ্বালানী সংকট নিরসন কমিটিতে মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান সোনাসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ জকিগঞ্জের সড়কে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে ছাত্রদলের অভিনব প্রতিবাদ জকিগঞ্জে ফেসবুকে বাঘের ছবি দিয়ে গুজব জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু মিয়ার ইন্তেকাল

জকিগঞ্জে কাজলসার ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে মানবসেবা ফাউন্ডেশন

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মানবসেবা ফাউন্ডেশন, জকিগঞ্জ-এর উদ্যোগে ও ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া’র সভাপতিত্বে ও মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি তানভীর আল-হাসান-এর উপস্থাপনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মিলাদুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, ইউসিবি ব‍্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজ কল‍্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী সালাউদ্দিন জালাল, ব‍্যবসায়ী ও সংগঠক আহাদুর রহমান মুন্না ও
জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি এ জে চৌধুরী ফাহিম প্রমূখ।
আলোচনা সভা শেষে ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট