1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন

জকিগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলায় দুই মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
শিশুর পিতা জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের খসরু মিয়া বলেন, তিনি নিজের দুই মাস বয়সি শিশু কন্যাকে মঙ্গলবার আসরের আযানের সময় জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক তাকে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে যেতে বলেন। পার্শ্ববর্তী বিল্ডিংয়ে গেলে ওরা পূনরায় জরুরি বিভাগে যেতে বলেন। এভাবে তিনি বেশ কয়েকবার আসা-যাওয়া করতে করতে তাঁর শিশু কন্যা মাগরীবের সময় মারা যায়। তখন চিকিৎসকরা তার মৃত শিশু কন্যাকে অক্সিজেন দিয়ে বলেন শিশুটি মারা গেছে।
শিশুটির মা বলেন, অনেক অপেক্ষার পর একটি কন্যা শিশু পেয়েছিলাম। শিশু অসুস্থ হওয়ায় নিজে খাওয়া দাওয়া বাদ দিয়ে হাসপাতালে চলে আসি। অথচ এখানে চিকিৎসকদের অবহেলায় আমার কলিজার টুকরো শিশুটি মারা গেল।
শিশুটির নানি অভিযোগ করে বলেন, আমাদের বসার মতো একটুও জায়গা না দিয়ে বকাবকি করে সেখান থেকে সরিয়ে দেন ডাক্তাররা। আমাদের রেখে অনেক রোগী দেখলেও আমাদের শিশুটি দেখেনি ডাক্তার।
প্রত্যক্ষদর্শী জকিগঞ্জ পৌরসভার স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোসনা খানম বলেন, জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমার বোনকে দেখতে হাসপাতালে গিয়ে শিশুটির পিতা-মাতাকে কাঁদতে দেখি। আমার তাড়াহুড়ো থাকায় সোজা চলে যাই বোনের নিকট। আধাঘন্টা পরে সেখান থেকে নীচে নেমে দেখি ওরা তখনো কাঁদছে। এ সময় আমি জিজ্ঞাসা করলে বিস্তারিত আমাকে জানায়। তখন আমি তাদের এই বক্তব্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেই। ওরা আমার কেউ নয়, ওদের আমি চিনিনা। মানবিক কারণে আমি এই ভিডিও করে ছেড়েছি।
তবে এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ মোঃ আব্দুল আহাদ ও সেইদিন জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তওফীক আলম সিদ্দীকি মোবাইল ফোনে আমাদের জানান, মূলত শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বারবার ঘুরানোর যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে বলেন, ইমার্জেন্সি থেকে তাদের পার্শ্ববর্তী পঞ্চাশ শয‍্যার হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে মৃত দেখে মৃত্যু সার্টিফিকেটের জন্য পূনরায় ইমার্জেন্সিতে পাঠিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট