1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা সদরে অবস্থিত ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও কয়েকটি ইভেন্টে — জন প্রতিযোগীকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক-গ্রুপ (১ম-২য় শ্রেণি) ও খ-গ্রুপের (৩য়-৪র্থ শ্রেণি) শিক্ষার্থীদের নিয়ে আয়েজিত এ প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল ভারসাম্য দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, অংক দৌড়, কুইজ, দেশাত্মবোধক গান, পল্লীগীতি ও একক অভিনয় প্রভৃতি। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী সকলে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
ইউনিয়ন পর্যায়ে সাপ্তাহব্যপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি ইন্সট্রাকটর আবুল মাসুদ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুম মিয়া।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মো.আব্দুল হালিম, বদরুল ইসলাম, অলোক কর মিশু, জাকির হোসেন, মো.ইউনুছ আলী, আব্দুল আহাদ, শহীদ আহমদ কাপ্পু ও হেপি দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট