1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ী খুন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে ধানচাল ব্যবসায়ী রুবেল আহমদ জুবেল (৪০) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত রুবেল আহমদ জুবেল জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারিছ আলী (হারই মিয়া)’র ছেলে।
গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাকে জকিগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ (২৩) কুপিয়ে আহত করে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, জকিগঞ্জ পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডে রুহুল আমিন শায়েকের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন রুবেল আহমদ জুবেল। পূর্ব বিরোধের জেরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ কাঠমিস্ত্রীর কাজের বাটাইল দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট বোনের স্বামী প্রবাসী মাহবুব মিছবাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট