1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

জকিগঞ্জে মসজিদ নিয়ে যুবকের আপত্তিকর মন্তব্য: কানধরে ক্ষমা প্রার্থনা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে এক যুবকের পবিত্র মসজিদ নিয়ে ফেসবুক কমেন্টে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যে সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মন্তব্যকারী ওই যুবক জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমখারচক গ্রামের রায়মোহন বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২৭)। সে সিলেটের মৌলভীবাজার জেলায় একটি ঔষধ কোম্পানিতে চাকুরী করে।
জানা যায়, জাতীয় একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সারাদেশে ৩৩ হাজার পুজামন্ডপ, বসানো যাবে না মদ-গাজার আসর” এমন একটি সংবাদের কমেন্ট বক্সে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালি দিয়ে পবিত্র মসজিদকে মুসলমানদের “বাসর ঘর” হিসেবে আখ্যায়িত করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পবিত্র মসজিদ নিয়ে যুবকের এমন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। হিন্দু যুবকের এমন একটি জঘন্যতম মন্তব্যে শুধু জকিগঞ্জ নয়, পুরো সিলেট অঞ্চলে তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একদল পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে পায়নি। অবস্থা বেগতিক বুঝে দীপক বিশ্বাস নিজের দোষ স্বীকার করে ফেসবুক লাইভে উপস্থিত হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সোমবার গভীর রাতে দীপক বিশ্বাস তার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে অবমাননাকর মন্তব্যের জন্য কান ধরে ক্ষমা চান সবার নিকট। ফেসবুক লাইভে সে নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দীপক বিশ্বাসের মন্তব্যের স্ক্রিনশট হাতে পাওয়ার পর পুলিশ তার বাড়িতে যায়। তবে দীপক বর্তমানে মৌলভীবাজারে অবস্থান করছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে যাতে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তিনি সকল মহলকে সর্তক থাকার আহবান জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট