1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

সিলেটের জকিগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত লবিব আহমদ (৪২) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোমরমহল এলাকার মৃত তাহির আলীর ছেলে।
বুধবার (২৬ এপ্রিল) সিলেট জেলার সহকারি পুলিশ সুপার মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, সাজাপ্রাপ্ত আসামি লবিব ২০১৩ সাল থেকে বিয়ানীবাজার থানার মাদক মামলার পলাতক আসামি। উক্ত মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালত, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৩(খ) এ দোষী সাব্যস্থ করে আসামি লবিব আহমদকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এছাড়াও আসামির লবিবের বিরুদ্ধে উক্ত সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এস আই মফিদুল হক সজল বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করাসহ জেলা পুলিশ বিচারিক কাজে বিজ্ঞ আদালতকে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন পরোয়ানা ভূক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশ সিলেট অধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ এপ্রিল) জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর সার্বিক দিকনির্দেশনায় জকিগঞ্জ থানার এস আই মুহিত মিয়ার নেতৃত্বে একদল চৌকস পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লবিব আহমদকে গ্রেফতার করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট