1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে শনিবার থেকে সপ্তাহব্যাপী দেওয়া হবে করোনার বুস্টার ডোজ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

সিলেটের জকিগঞ্জে সারাদেশের ন্যায় সপ্তাহব্যাপী করোনার টিকার বুস্টার ডোজ সপ্তাহ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার (১০ জুন) পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে এ কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে সবাইকে টিকা কার্ড সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর টিকার তৃতীয় ডোজ নেওয়া যাবে। আগামী সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় বা বুস্টার ডোজ করোনা টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে, টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
বিষয়টি সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। করোনার টিকার সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় ডোজ বা বোস্টার ডোজ দিতে হবে। তাই উপযুক্ত প্রত্যেককেই নিকটবর্তী টিকাদান কেন্দ্র হতে বুস্টার টিকা নেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট