1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা

জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সার্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৫ যথাযথ উদযাপন উপলক্ষে সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটি ও পূজা মন্ডপের দায়িত্বশীলদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের একটি হলরুমে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব বিশ্বাস। সভায় প্রচুর বৃষ্টি উপেক্ষা করে থানা এলাকার ৮৫টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, বিজিবি, পল্লী বিদ্যুৎ ও আনসার কর্মকর্তা ছাড়াও সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সভায় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজা পূর্ববর্তী ও পূজাকালীন সময়ে করণীয়-বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতি’র বক্তব্যে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো। কোথায় কোন অপ্রীতিকর কিংবা পূজা মন্ডবে যেকোন ধরনের সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষনিত জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট