1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান

জকিগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় মালেক স্যারের চির বিদায়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

জকিগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষবারের মতো শিক্ষক, রাজনীতিবীদ, লেখক ও সংগঠক মালেক আহমদ (মালেক স্যার)কে বিদায় জানালেন এলাকাবাসী। প্রিয় শিক্ষক ও নেতাকে একবার দেখার জন্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।
রোববার (১০ এপ্রিল) আসরের নামাজের পূর্ব মুহূর্তে মালেক স্যারের মরদেহ জানাজার জন্য ডা. তফজ্জুল আলী মহিলা দাখিল মাদ্রাসা মাঠে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘদিনের শতশত রাজনৈতিক সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও ভক্ত-অনুসারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হন জানাজা মাঠে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন-এর পরিচালনায় জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোচনা করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অর্থনীতিবীদ ড. আহমদ আল কবির, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, ৯নং মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, রূপালী ব্যাংকের কর্মকর্তা জাকারিয়া স্বপন, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমীন চৌধুরী রিলন, মরহুম মালেক আহমদের ছোট ভাই অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, জামাতা নজরুল ইসলাম ও সারওয়ার হোসেন চৌধুরী রাজা প্রমূখ।
জানাজার ইমামতি করেন স্থানীয় কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য যে, মরহুম মালেক আহমদ জাতীয় পর্যায়ে পরিচালিত বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান ও মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এক সময় পালন করেছেন। একাধারে ৩০ বছরের অধিক সময় থেকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। একজন শিক্ষক হিসাবেও তিনি পুরো এলাকা জুড়ে বেশ পরিচিত ছিলেন। ইছামতি উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন এবং পরবর্তীতে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। এই সুবাদে জকিগঞ্জ উপজেলার বৃহত্তর কালিগঞ্জ এলাকায় তাকে মালেক স্যার হিসাবেই সকলে চিনতেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট