1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শাহবাগ জামিয়া’র মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

জকিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর মুহতামীম মাওলানা ক্বারী আব্দুল হাফিজ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার ঘাটের বাজারস্থ শাহবাগ জামিয়া মাদানিয়া প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে জামিয়া’র মুহতামীম মাওলানা ক্বারী আব্দুল হাফিজ আগামী ২৩ ডিসেম্বর সোমবার মাদ্রাসার ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিল সফলের জন্য দেশ-বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ সকল মুসলমানদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, এবারের মাহফিলে মদীনা মুনাওয়ারার হাদীসের শিক্ষক ড. মুহাম্মদ ইয়াকুব আদ দেহলভী আল-মাদানী ও মারকাযুল উলুম ব্লাকবর্ন ইউকের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিলাল বাওয়া সহ দেশ বিদেশের প্রখ্যাত আলেম ওলামা উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। উক্ত ওয়াজ মাহফিলে তিনি সর্বস্তরের মুসলমানদের উপস্থিতি কামনা করেন।
মতবিনিময়কালে তিনি আরও জানান, তাঁর পরিচালনাধীন শাহবাগ জামিয়া মাদানীয়ায় ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষক বেতন, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার ছাত্রদের খাবার প্রয়োজনীয়তাসহ জামিয়া’র বিল্ডিং নির্মাণের জন্য বেশ টাকার প্রয়োজন। এ ক্ষেত্রে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি ফাহিম আল ইসহাক চৌধুরী সহ দেশী-প্রবাসী অনেকে সহযোগিতা করে যাচ্ছেন। তারপরও জামিয়া অনেক আর্থিক সংকট রয়েছে বলে সাংবাদিকদের তিনি জানান। তিনি মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে এবং পবিত্র কুরআন ও হাদীসের একটি বাগানকে ঠিকিয়ে রাখতে দেশী-প্রবাসী সকলে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর সকল শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট