1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা

জকিগঞ্জে স্মাইলেজ চ্যারিটি ইউকের শিক্ষা বৃত্তি প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন স্মাইলেজ চ্যারিটি।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃত্তি প্রদান করা হয়।
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে ও স্মাইলেজ চ্যারিটি ইউকের পরিচালক মাওলানা মোঃ আব্দুল বাছিত-এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মাইলেজ চ্যারিটি ইউকের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ছালিক আহমদ, সড়কের বাজার মালেক নাহার মেমোরিয়াল একাডেমীর প্রিন্সিপাল মাসুক মিয়া, মৌলভী ছাইর আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, লেখক ও মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ ছামাদ চৌধুরী ও কানাইঘাটের লক্ষীপ্রসাদ ইউনিয়ন-এর বিশিষ্ট মুরব্বী মাস্টার নাজির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠান শেষে জকিগঞ্জ-কানাইঘাটের ২০টি প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ২ হাজার ৫০০ শত টাকা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
জানা যায়, স্মাইলেজ চ্যারিটি ২০১৮ সালে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন হিসেবে সরকারি অনুমোদন লাভ করে। এরপর থেকে এই চ্যারিটি বাংলাদেশের গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের কল্যাণে সময়ে সময়ে নানা ধরণের প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে শিক্ষা বৃত্তি প্রকল্প অন্যতম। এ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর বাছাইকৃত প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট