1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা

জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন (৪০) ওরফে সিরাইয়ের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিরাজ উদ্দিন পশ্চিম লোহারমহল গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলায় মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট