1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা

জকিগঞ্জ জামেয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌর শহরে অবস্থিত জামেয়া ইসলামিয়ার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও এবারের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামেয়া মিলনায়তনে সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষক তাওহিদুল ইসলাম শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামেয়ার দশম শ্রেণীর মেধাবী ছাত্র হাফিজ ওবায়দুল্লাহ আল ফাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার পরিচালনা পর্ষদের সদস্য কাজী মাওলানা জালাল উদ্দীন, আব্দুল মুনিম, মনজুর আহমদ, ফজলুর রহমান বাদল, মাহবুবুর রহমান কয়েছ, মুহিবুর রহমান জামিল ও এ কে আজাদ প্রমূখ।
এ সময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও নুরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইমরান হোসাইন বলেন, “জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া সূচনালগ্ন থেকেই মাদ্রাসা কারিকুলামে ইবতেদায়ী সমাপনীসহ দাখিল পাবলিক পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে মো. শাহরিয়ার হোসেন বলেন, “অভিভাবক সচেতন না হলে এবং সময়মতো সন্তানদের সঠিক পরিচর্যা না করলে তারা দেশের দক্ষ জনশক্তি হওয়ার পরিবর্তে রাষ্ট্রের বোঝা হয়ে উঠবে। তাই অভিভাবককেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন মাহমুদ হাসান ও সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মামুন। সর্বাধিক অভিভাবক উপস্থিত হওয়ায় শিশু শ্রেণির শ্রেণি শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিশুদের মধ্যে ছড়া আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় আরিফিন মো. আদিকে পুরস্কৃত করা হয়।
অভিভাবক সমাবেশ শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট