1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জ থানার নতুন ওসি জহিরুল ইসলাম মুন্না

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সিলেটের জকিগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন জহিরুল ইসলাম মুন্না।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি নতুন কর্মস্থল জকিগঞ্জ থানায় যোগদান করেছেন। এর পূর্বে তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
জহিরুল ইসলাম মুন্না ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই)  পদে যোগদান করেন। নেত্রকোণার মদন উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।
জকিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত জহিরুল ইসলাম মুন্না বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। জকিগঞ্জ থানার চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যাবতীয় অপরাধ নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। এক্ষেত্রে জকিগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট