1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও ইয়াবা উদ্ধার: আটক-২

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার চয়েজ ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) ভোরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে জকিগঞ্জ থানা পুলিশের পৃথক দু’টি দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে মাদক ও ইয়াবা উদ্ধার করেন।
আটককৃতদের একজন আব্দুস শুক্কুর (৬২)। সে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর বড়চালিয়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ জানায়, জকিগঞ্জ থানার এসআই মোঃ নূরজামালের নেতৃত্বে একদল পুলিশ আব্দুস শুক্কুরের বসতঘরে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করেন। অপরদিকে জকিগঞ্জ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর অন্তর্গত সহিদাবাদ গ্রামের মোঃ কামরুল হক (৪৮)-এর বসতঘরের উঠানে অভিযান চালিয়ে আসামী মোঃ কমরুল হক-এর হেফাজত থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটক কামরুল হক (৪৮) সহিদাবাদ গ্রামের মৃত আব্দুর নূর-এর ছেলে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, জকিগঞ্জ থানা এলাকায় পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে মাদক ও ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলাও রুজু করা হয়েছে।

ওসি মোঃ মোশাররফ হোসেন মাদকের বিরুদ্ধে সর্বদা অভিযান অব্যাহত থাকবে বলে কঠিন হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ক্ষেত্রে জকিগঞ্জ থানা এলাকার সকল মানুষের সহযোগিতা কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট