1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

জকিগঞ্জ থানা পুলিশের হাতে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক-৩

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি ও ডিআই পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কানাইঘাট থানার ছোটদেশ গ্রামের আজিজুর রহমানের ছেলে মুসলিম উদ্দিন (২২), পাটাহাইজর গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (৩৮) ও ধর্মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আক্তার উদ্দিন (২৪)।
তথ্যটি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল।
পুলিশ জানায়, জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমন একদল পুলিশ নিয়ে সোমবার ভোরে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের নিজগ্রাম গেইটের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় ৫৮ বস্তা চোরাই চিনিসহ একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। এ সময় উল্লেখিত ৩ চোরাকারবারীকে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট