1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জ থানা হাজত থেকে পালিয়ে যাওয়া সেই ‘আসামী’ গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালানো ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল আহমদ রাসু-কে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ।
গ্রেফতার হওয়া রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একাধিক চুরি’র মামলা রয়েছে।
জানা যায়, রাসেল আহমদ রাসু-কে একটি চুরি’র মামলায় গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সকালে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে রাখা হয়। সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
জকিগঞ্জ থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ ডিসেম্বর সকালে আসামি রাসেল আহমদ রাসু (২৬) জকিগঞ্জ থানার একটি চুরি মামলায় পরোয়ানামূলে গ্রেফতার হলে তাকে থানা হাজতে রাখা হয়। পরবর্তীতে উক্ত আসামী সুকৌশলে থানা হাজত থেকে ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সুপার সিলেট মহোদয়ের সরাসরি তত্বাবধানে পুলিশের একাধিক টিম পলাতক আসামী রাসেল আহমদ রাসু (২৬) কে গ্রেফতারে অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাকে জকিগঞ্জ পৌরসভাস্থ বিলেরবন্দ এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ হেফাজত হতে পলায়ন করায় জকিগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৬/১২/২০২৩খ্রি., ধারা-২২৪/১০৯ পিসি রুজু করা হয়েছে। আসামী রাসেল আহমদ রাসু (২৬) এর বিরুদ্ধে একাধিক চুরির মামলা বিচারাধীন আছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট