1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

জকিগঞ্জ থানা হাজত থেকে পালিয়েছে ‘আসামী’! আবারও ধরতে তৎপর পুলিশ

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে রাসেল আহমদ রাসু (২৪) নামের গ্রেফতারকৃত চুরির মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি। চুরির মামলায় বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তাকে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ থেকে গ্রেফতার করে থানাহাজতে রেখেছিল পুলিশ।
সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে রাসেল আহমদ রাসু। তাকে আবারো গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি বেশ তৎপর হয়ে উঠেছে। একাধিক স্থানে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
থানা হাজত থেকে পালিয়ে যাওয়া রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
জানা যায়, রাসেল আহমদ রাসু’র বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানাষহাজতে নিয়ে রাখা হয়। সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে পাওয়া যায়নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।
পুলিশের একটি সূত্র জানায়, রাসেল আহমদ রাসু চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে খুবই ধুরন্ধর প্রকৃতির চোর। প্রায় প্রতিটি চুরির ঘটনাই সে ভেন্টিলেটর ভেঙে সংঘটিত করে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে। কিছু সময়ের মধ্যে গ্রেফতার করে বিস্তারিত বলা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট