1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার অসুস্থ : দোয়া কামনা

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক তাপাদার গুরুতর অসুস্থ হয়ে আমেরিকা কুইন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জটিল রোগ হয়েছে বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আব্দুল খালিক তাপাদার বলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে একদল চিকিৎসক যা বলেছেন তাতে বেঁচে থাকা অনেক কঠিন। তাই সবাই মাফ করে দিবেন। যত ভুল করেছি ক্ষমাসুন্দর ভাবে দেখবেন। তিনি তাকে কল না দিতেও সবার প্রতি অনুরোধ জানান। তবে একটি অপারেশন সফল হলে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন। তবে এর দু’দিনের মাথায় তিনি একটি ফেসবুক পোস্টে জানান, আল্লাহ’র লাখ লাখ শুকুর।প্রায় দুই ঘন্টা অপারেশন থিয়েটারে থাকার পর বের হলাম। ফাইন‍্যাল সব রিপোর্ট পাইতে আরো এক সাপ্তাহ সময় লাগবে। দেশ বিদেশে অবস্তানরত এবং আত্নীয়-স্বজন সবার কাছে কৃতজ্ঞ। আমার মতো একজন সাধারন মানুষের জন‍্য এতো প্রাণভরে দোয়া করেছেন।আল্লাহ সবাইকে হেফাজত করুক।
এদিকে জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ এশা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে জকিগঞ্জ প্রেসক্লাব। এতে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট