1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা

জীবনে সফলতা পেতে চাইলে সবাইকে পরিশ্রম করতে হবে —মাওলানা মুখলিছুর রহমান

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, জীবনে সফল মানুষ হিসেবে নিজেকে দেখতে চাইলে ক্যারিয়ারের পেছনে পরিশ্রম করতে হবে। যারা অলস, সময়কে মূল্য দিতে জানেনা; তাদের জীবনে ব্যর্থতা ও গ্লানি লেগেই থাকে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যেই সফলতার বীজ বুনে রেখেছেন। এই সুপ্ত বীজকে যত পরিচর্যা করা যাবে, যোগ্যতা ও দক্ষতার সোপানে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর যোগ্যদের জন্যই এ পৃথিবী। আধুনিক বিশ্বে যোগ্যতা ও দক্ষতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই আজকের শিক্ষার্থীদেরকে যোগ্যতম হিসেবে নিজেকে তৈরী করতে প্রাণান্তকর চেষ্টা করে যেতে হবে।’
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আল ইহসান একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যের বার্ড একাডেমির প্রিন্সিপাল মিসেস রায়হান আক্তার ও ডেট্রয়েট সিটির ফিনান্স ম্যানেজার এএসএম নূরুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল ইহসান একাডেমির প্রিন্সিপাল এ কে আজাদের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল ইহসান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আহমদ আবদুল কুদ্দুস, সাবেক সভাপতি জাফরুল ইসলাম, সাবেক সেক্রেটারি মোহাম্মদ কুদরতুল্লাহ, একাডেমির শিক্ষক ইমরান আহমদ ও শিক্ষার্থী এমিলি প্রমূখ।
সংবর্ধিত অতিথিদ্বয় আল ইহসান একাডেমির সাফল্যের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আকাঙ্খা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আল ইহসান ফাউন্ডেশনের ট্রেজারার নজরুল ইসলাম, নির্বাহী সদস্য আলতাব হোসাইন সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট