1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে হেকিম মাওলানা আব্দুল করীম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পাকিস্তানের দারুল উলুম করাচি’র এক সময়ের মেধাবী ছাত্র ও জকিগঞ্জের জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর সাবেক মুহাদ্দিস হেকিম মাওলানা আব্দুল করীম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩ অক্টোবর) জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ছেলে সোহেল আহমদ সানী। বুধবার রাতে সোহেল আহমদ সানী জকিগঞ্জ সংবাদকে জানায়, তার বাবা হেকিম মাওলানা আব্দুল করীম বেশ কিছু দিন থেকে জ্বর ও শ্বাস কষ্টে ভৃগছিলেন। রোববার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে।
এদিকে হেকিম মাওলানা আব্দুল করিম-এর আশু রোগমুক্তি ও নেক হায়াতের জন্য সকলের নিকট দো’আ চেয়েছেন তাঁর বড় ছেলে মাওলানা হোসাইন আহমদ।
উল্লেখ্য যে, হেকিম মাওলানা আব্দুল করিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন খ্যাতিমান আলেম ও হেকিম। তার চিকিৎসা নিয়ে জকিগঞ্জ তথা সিলেট অঞ্চলের মানুষ বেশ উপকৃত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট