1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটালো জকিগঞ্জবাসী

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটালো সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জবাসী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে প্রচার হয় জকিগঞ্জ একদল ডাকাত ঢুকে পড়েছে। অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তেই সংবাদটি সর্বত্র সয়লাব হয়ে যায়। উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় ডাকাত দল ঢুকেছে বলে মাইকে প্রচার করা হয়। এরপর থেকে উপজেলার প্রতিটি এলাকার মানুষ রাত জেগে নিজ নিজ এলাকা পাহাড়া দিতে শুরু করে। তৎপর হয়ে উঠে জকিগঞ্জ থানা পুলিশসহ জেলা গোয়েন্দা পুলিশ। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না ও জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিভিন্ন দল উপজেলা জুড়ে তল্লাশি শুরু করেন। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় পুলিশি চেকপোস্ট। খবর পেয়ে চলে আসেন খোদ সিলেট জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সংবাদ পেয়েছেন একদল ডাকাত জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের হাওর এলাকা দিয়ে কামালপুর সহ আশপাশের এলাকায় ঢুকেছেন। সে অনুযায়ী পুলিশ প্রযুক্তির সহযোগিতায় বিষয়টি নিশ্চিত হয়ে কামালপুর সহ আশপাশের এলাকাকে নজরদারীর ভিতরে নিয়ে এসেছিল। কিন্তু ডাকাত দল জনগণের সতর্ক অবস্থান ও পুলিশের তৎপরতায় কৌশলে আত্মগোপন করে পালিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন গ্রামে ডাকাতির ঘটনা ঘটেনি এবং কোথাও কোন ডাকাত আটক করা সম্ভব হয়নি। তবে উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের দু’টি বাড়ির খড়ের ঘরে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতিকারী আগুন লাগিয়ে দেয়। বিষয়টিকে কেউ কেউ ডাকাত দল পালিয়ে যাওয়ার কৌশল দাবী করলেও অনেকেই এটাকে কতিপয় দুষ্কৃতিকারীদের পরিকল্পিত সাজানো নাটক বলেও দাবী করছেন।
এসব বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, গতকাল রাতে জকিগঞ্জে একদল ডাকাত ঢুকার বিষয়টি অনেকটা নিশ্চিত। জনগণের সতর্ক অবস্থান ও পুলিশের তৎপরতার কারণে তারা ডাকাতি না করে কৌশলে আত্মরক্ষা করেছে। তিনি আগামী ২/৩ দিন জকিগঞ্জ থানা এলাকার প্রতিটি মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট