1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ

ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট-এর মেধাবৃত্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটের সাড়া জাগানো সংগঠন “ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট”-এর মেধাবৃত্তি পরীক্ষা চলতি বছরের ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি এ সংক্রান্ত একটি তথ্য প্রদান করা হয়েছে।
এতে বলা হয়েছে- জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ, মানবতার সেবায় যাঁর হৃদয় সদা উন্মুক্ত, যাঁর চিন্তা, ত্যাগ ও উদারতায় প্রতিষ্ঠিত হয়েছে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট। তিনি আমাদের অনুপ্রেরণা-দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষানুরাগী ফাহিম আল্‌ চৌধুরী। তাঁর স্বপ্নই আজ বাস্তব রূপ নিচ্ছে প্রতিটি মেধাবী শিক্ষার্থীর হাতে, প্রতিটি আলোকিত ভবিষ্যতের পথে। এই ট্রাস্টের উদ্যোগে আগামী ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫।
এই পরীক্ষার মাধ্যমে খুঁজে নেওয়া হবে জকিগঞ্জ ও কানাইঘাটের সেই সকল প্রতিভাবান শিক্ষার্থীদের,
যারা একদিন আলোকিত করবে আমাদের সমাজ, আমাদের প্রিয় মাতৃভূমি। পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে বিতরণ করা হবে।
ট্রাস্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করে বলেন- আসুন, আমরা সবাই এই মহান উদ্যোগের অংশ হই-শিক্ষা ও মানবতার আলোকযাত্রায় একসাথে এগিয়ে যাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট