1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা

বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে —ইউএনও আফসানা তাসলিম

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরও সমমানের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার নতুন কমিটি বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ বুরহান উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সমাজসেবী আহমদ মনসুর আলম, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ কুতুব উদ্দিনসহ মাদ্র্রাসার শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের বরণ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট