1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

শিক্ষা হচ্ছে সব সম্পদের হাতিয়ার — হাফিজ মজুমদার এমপি

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এমপি বলেছেন, শিক্ষা ছাড়া এ পৃথিবীতে কিছুই অর্জন করা সম্ভব নয়। আমাদের শিক্ষা না থাকায় ক্রমেই দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও পরিবার চালানো সহ সব কিছুতেই শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া মানুষে কোন উপায় নেই। বলতে গেলে শিক্ষা হচ্ছে সব সম্পদের হাতিয়ার।
তিনি রোববার (২৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামেয়ার মুহতামিম আল্লামা মুক্বাদ্দাস আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন মাওলানা হাফিজ আবদুল কারীম ও হাফিজ জুবায়ের আহমদ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রিন্সিপাল মুফতি আবদুল মুনতাকিম, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, রঘুরাশি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাওয়াদুর রহমান, শাহবাগ জামিয়ার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ ও ব্যবসায়ী মাওলানা আবদুল করিম প্রমুখ।
সমাবেশ শেষে হাফিজ আহমদ মজুমদার এমপি মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসা পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট